বিকাশ পেমেন্টে ৩৫০০ আউটলেটে সর্বোচ্চ ২০% ক্যাশব্যাক

বিকাশ লিমিটেড দেশের নামি-দামি ব্রান্ডের ৩৫০০টির বেশি আউটলেটে কেনাকাটায় দিচ্ছে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, সুপারস্টোর, ই-কমার্স এবং  রেস্টুরেন্ট ক্যাটাগরিতে ৩৫০টির অধিক ব্র্যান্ডের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত বিকাশের এই আকর্ষণীয় ক্যাশব্যাক অফার চলবে। বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি পদ্ধতিতে *২৪৭#  ডায়াল পেমেন্ট করলে ক্রেতারা তাত্ক্ষণিক ভাবেই ক্যাশব্যাক নিজের বিকাশ একাউন্টে পাবেন। বিকাশ পেমেন্টে কোনো প্রকার অতিরিক্ত চার্জ নেই। বিকাশ অ্যাপে পেমেন্ট করতে অ্যাপের হোম স্ক্রিন থেকে মেক পেমেন্ট নির্বাচন করে মার্চেন্ট এর নম্বর দিয়ে পেমেন্ট করা যাবে অথবা খুব সহজে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে। ইউএসএসডি এর ক্ষেত্রে *২৪৭# ডায়াল করে মেন্যু থেকে ৩ নির্বাচিত করে কয়েকটি ইন্টারঅ্যাকটিভ ধাপ অনুসরণ করে পেমেন্টে করা যাবে।  - প্রেস বিজ্ঞপ্তি