নোটিশ বোর্ড

ফার্মেসি বিভাগে সেমিনার অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ফ্যাকালটি সম্প্রতি, ‘কমপ্লিয়েন্স, রিকোয়ারমেন্টস অ্যান্ড লেটেস্ট টেকনোলজি ফর প্যারেন্টাল প্রিপারেশন’ ব্যানারে একটি সেমিনারের আয়োজন করেছে। গত ২ ফেব্রুয়ারি ডিআইউই-এর অডিটোরিয়ামে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর এবিএম ফারুক (ফ্যাকাল্টি অব ফার্মেসি)। উপস্থিত ছিলেন ড. এস কাদির পাটওয়ারি (বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান)। উপস্থিত ছিলেন, মি. ইসতিয়াক আহমেদ (টেকনিক্যাল ডিরেক্টর), শাহানা মওলা (ফ্যাক্টরি ম্যানেজার)-সহ আরও অনেকে। তারা সেই সেমিনারে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। সেখানে উপস্থিত প্রফেসর এবিএম ফারুক সকলকে জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস)-এর নীতিমালা মেনে চলার আহ্বান করেন। উক্ত সেমিনারে প্রায় দুইশ’র মতো ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।