ওকি প্রিন্টারের পরিবেশক হলো সেফ আইটি

ওকি ব্র্যান্ডের সব ধরনের প্রিন্টার পণ্যসামগ্রী বাজারজাত করতে সম্প্রতি ওকি ইউরোপের সঙ্গে সেফ আইটি সার্ভিসেস চুক্তিবদ্ধ হয়েছে। বাংলাদেশের বাজারে একমাত্র পরিবেশক হিসেবে খুব শীঘ্রই সেফ আইটি সার্ভিসেস ওকি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ডট ম্যাট্রিক্স প্রিন্টার, মনো লেজার প্রিন্টার, কালার লেজার প্রিন্টার এবং মাল্টি-ফাংশন প্রিন্টারসমূহ বাজারজাত করবে। গুণগত মানসম্পন্ন এবং তুলনামূলকভাবে ব্যয় সাশ্রয়ী এই প্রিন্টারগুলো গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হবে বলে বিশ্বাস করে সেফ আইটি সার্ভিসেস। ওকি প্রিন্টার সম্পর্কে আরও তথ্য জানতে ফোন করুন :০১৮১৭১৪৯৩০৫।