প্রশিক্ষণ

মেয়েদের ক্যারিয়ার

পাইলট, বিমান ইঞ্জিনিয়ার, এয়ারপোর্ট ম্যানেজার, কমিউনিকেশন অফিসার, এয়ারহোস্টেস, কেবিন ক্রু থেকে শুরু করে আরও অনেকেই বিমান পরিবহন পেশার সঙ্গে জড়িত থাকেন। এক সময় এ পেশায় শুধুমাত্র ছেলেদেরই রাজত্ব ছিল। কিন্তু দিনে দিনে মেয়েরাও তাদের মেধা ও সাহসিকতা দিয়ে এ পেশায় নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। আজ এভিয়েশন সেক্টরে সবক্ষেত্রেই তরুণীদের উপস্থিতি লক্ষণীয়। এ দেশের মেয়েরাও অ্যাভিয়েশন সেক্টরের সবক্ষেত্রেই নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছে। এ পেশায় তাদের সংখ্যাও বাড়ছে। এমনই একজন আকাশচারিণী সুশান রহমান। তিনি কলেজ অব এভিয়েশন থেকে অনার্স সম্পন্ন করে পর্তুগালের আইএসটি লিসবোর্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স ইন অ্যারোস্পেসে অধ্যয়নরত। পেশাগতভাবে এভিয়েশন সেক্টরে কাজ করা শুধু চ্যালেঞ্জিংই নয়, এখানে রয়েছে গ্ল্যামারেরও মুর্ছনা। একই সাথে রয়েছে সম্মানজনক আয় ও বিদেশ ভ্রমণের সুযোগ। আর এসব কারণেই তরুণীদের কাছে এ পেশার আবেদন ক্রমেই বাড়ছে। এমন একটি পেশায় নিজেকে নিয়োজিত করতে ইচ্ছা ও সাহসিকতার পাশাপাশি প্রয়োজন পড়ে এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার। এ দেশেও এ বিষয়ে পড়াশোনার জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের স্বনামধন্য শিক্ষাবোর্ড এডেক্সেলের অধীনে কলেজ অব এভিয়েশন টেকনোলজি অন্যতম। যারা চালু করেছে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট, এইচএনডি বিজনেজ, এয়ারহোস্টেস, কেবিন ক্রু, ট্র্যাভেল ট্যুরিজম টিকেটিং কোর্স। এডেক্সেলের অধীনে এর কলেজ কোড :৯৩১৪২। আগ্রহী তরুণীরা এভিয়েশন সেক্টর সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি কথা বলতে পারেন ০১৯২৬৯৬৩৬৫৩, ০১৯২৬৯৬৩৬৫৫, ৮৯৯১৩৭১ এই নম্বরে। কোর্সে ভর্তি পদ্ধতি :এসএসসি বা ও লেভেল পাসের পর মাত্র চার বছর অধ্যয়নে বাংলাদেশের সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষাবোর্ড বিটেক এডেক্সলের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জন করা যায়। অর্থাত্ এসএসসি বা ও লেভেল পাসের পর করতে হবে ১৮ মাসের লেভেল থ্রি অর্থাত্ এনডি; এরপর আরও ১৮ মাসের লেভেল ফাইভ অর্থাত্ এইচএনডি; এরপর ফাইনাল ইয়ার অর্থাত্ চতুর্থ বছর টপ আপ বিবিএ অথবা বিএসসি। এসএসসি বা ও লেভেল পাসের পর যেকোনো বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা এখানে বিজনেস অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এভিয়েশন অপারেশন এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র চার বছরে অনার্স শেষ করা সম্ভব। কলেজ অব এভিয়েশনে পড়ার সবচেয়ে বড় সুবিধা শিক্ষার্থীরা লাইভ এয়ার প্লেনে ইন্টার্নিসহ ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে। কলেজ অব এভিয়েশন টেকনোলজি সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :মেইন ক্যাম্পাস, সেক্টর-১১, রোড-০২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। অতএব যেসব তরুণী আকাশচারিণী হওয়ার স্বপ্ন দেখেন তারা এই বিষয়ে পড়াশোনা করতে পারেন। গড়ে নিতে পারেন নীল ছোঁয়ার এক ক্যারিয়ার।