আসছে প্লে স্টেশন ৪

গেম কনসোল হিসেবে টেক জায়ান্ট সনি’র প্লে স্টেশন জনপ্রিয়তার দিক থেকে রয়েছে শীর্ষে। ইতোমধ্যেই প্লে স্টেশন এবং প্লে স্টেশন ২-এর পরে তৃতীয় প্রজন্মের প্লে স্টেশনও বাজারে এনেছে তারা। এ ছাড়া বহনযোগ্য প্লে স্টেশনও বাজারে রয়েছে। প্রতিটি কনসোলই অর্জন করেছে জনপ্রিয়তা। এই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবারে চতুর্থ প্রজন্মের প্লে স্টেশন বাজারে আনতে যাচ্ছে সনি। ইতোমধ্যেই তার প্রস্তুতিও শেষ করেছে তারা। তাই চলতি বছরেই বাজারে আসতে যাচ্ছে এই প্লে স্টেশন৪। তবে তার আগেই আসছে প্লে স্টেশন৪-এর ঘোষণা। আসছে ২০ তারিখে রয়েছে সনি’র একটি সংবাদ সম্মেলন। ধারণা করা হচ্ছে, এই সংবাদ সম্মেলনেই সনি প্লে স্টেশন৪ অবমুক্ত করতে যাচ্ছে। প্রায় সাত বছর আগে সনি তাদের গেম কনসোলটির সর্বশেষ সংস্করণটি বাজারে ছাড়ে।