এবারে অ্যাংরি বার্ড থিম পার্ক রাশিয়ায়
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৫
বিশ্বব্যাপী সব ধরনের মানুষের মাঝে সাড়া জাগিয়ে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছে গেম অ্যাংরি বার্ড। এর জনপ্রিয়তায় গেমটি কেবল কম্পিউটার আর ইন্টারনেটের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মোবাইল ডিভাইসেও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বাস্তবেও সকলের সামনে চলে আসে এই অ্যাংরি বার্ড। ফিনল্যান্ড, যুক্তরাজ্য এবং চীনে অ্যাংরি বার্ডকে নিয়ে তৈরি করা হয় থিম পার্ক। এর সাফল্যের ধারাবাহিকতায় অ্যাংরি বার্ড নির্মাতা রোভিও এবারে রাশিয়ায় স্থাপন করতে যাচ্ছে অ্যাংরি বার্ড থিম পার্ক। রোভিও’র মার্কেটিং বিভাগের প্রধান পিটার ভেস্টারব্যাকা জানিয়েছেন, ফিনল্যান্ডের পার্কের চাইতে এর আকার একটু ছোটই হবে। ২ থেকে ১০ হাজার বর্গমিটার জায়গা জুড়ে এই পার্ক স্থাপন করা হবে। রাশিয়ায় অ্যাংরি বার্ড থিম পার্কে থাকছে আরেকটি বড় চমক। এই প্রথম রোভিও নিয়ে আসতে যাচ্ছে অ্যাংরি বার্ড ফিজি ড্রিংকস রোভিও আশা করছে, তাদের গেমটি যেমন বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে, নতুন পানীয়টিও তেমনি জনপ্রিয়তা লাভ করবে।