বাংলাদেশে মাইক্রোসফটের জেমি হারপার

মাইক্রোসফট দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক জেমি হারপার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ ভ্রমণকালে তিনি সরকারের নীতিনির্ধারক ও শিক্ষাক্ষেত্রের নেতৃস্থানীয়দের সাথে বিভিন্ন বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশে মাইক্রোসফটের অংশীদার প্রতিষ্ঠানসমূহের সাথে সার্বিক সম্পর্কের উন্নয়নও তার সফরের অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি জানান, ‘বাংলাদেশ সফরে আসার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত ও উত্ফুল্ল। আর বাংলাদেশে মাইক্রোসফটের কার্যক্রম যেভাবে অগ্রসরমান, উত্তররোত্তর আরও উন্নতি সাধনের ব্যাপারে আমি ভীষণ আশাবাদী।’ উল্লেখ্য, বাংলাদেশে মাইক্রোসফট যাত্রা শুরু করে ২০০৪ সালে।