তোশিবা-জবস ইন বিডি কুইজ কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গত ১২ ফেব্রুয়ারি তোশিবা ও স্মার্ট টেকনোলজিসের সৌজন্যে অনলাইন জব পোর্টাল জবস-ইন-বিডি আয়োজিত কুইজ কনটেস্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জবস-ইন-বিডি কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবস-ইন-বিডি ও অরেঞ্জ সিস্টেমসের সিইও আশরাফুল কবির জুয়েল, স্মার্ট টেকনোলজিসের হেড অব রিটেইল অপারেশন এএসএম শওকত মিল্লাত ও তোশিবা প্রোডাক্ট ম্যানেজার রেজাউল করিম তুহিন, অনলাইন সংবাদপত্র নতুন বার্তার এক্সিকিউটিভ ডিরেক্টর একরামুল কবির প্রমুখ। প্রতিযোগিতার প্রথম পুরস্কার বিজয়ী মো. গোলাম মোস্তফা জিতে নিয়েছেন একটি তোশিবা ডুয়ালকোর ল্যাপটপ, ২য় বিজয়ী পেয়েছন তোশিবা ক্যামকোর্ডার এবং ৩য় ও ৪র্থ বিজয়ী পেয়েছেন একটি করে তোশিবা পোর্টেবল হার্ডডিস্ক ড্রাইভ।