গ্রামীণফোন গ্রাহকদের জন্য দেশের বাজারে নকিয়া লুমিয়া

নকিয়া দু’টি নতুন মোবাইল ডিভাইস বা হ্যান্ডসেট নিয়ে এসেছে দেশের বাজারে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে নকিয়া লুমিয়া ৯২০ ও নকিয়া লুমিয়া ৮২০ নামের এই দুইটি স্মার্টফোন বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়েছে। গ্রামীণফোনের সাথে যৌথভাবে নকিয়া স্থানীয় বাজারের জন্য উইন্ডোজ ৮ভিত্তিক এই স্মার্টফোন দুইটি নিয়ে এসেছে। নকিয়া লুমিয়া ৯২০ ডিভাইসটি হলো নকিয়া উইন্ডোজ ফোন ৮ সিরিজ ফ্ল্যাগশিপের একটি স্মার্টফোন। এতে রয়েছে উন্নতমানের ক্যামেরা, যার মাধ্যমে যেকোনো সময়ে যেকোনো স্থানে ভালো ছবি তোলা যায়। অন্যদিকে লুমিয়া ৮২০ মডেলটিও বিশেষ ডিজাইনের। এর অনন্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে পছন্দমতো এর শেল ডিজাইন বদলে ব্যবহার করা। আবার এতে রয়েছে নকিয়ার সবচেয়ে বড় ব্যাটারি (২০০০এমএএইচ)। পাশাপাশি এতে আছে বিল্ট-ইন ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। আগামী এক মাস এই ফোন কিনতে গ্রামীণফোন গ্রাহকরা পাবেন বিশেষ অগ্রাধিকার, থাকবে বান্ডল অফার। নির্বাচিত গ্রামীণফোন সেন্টার ও দেশব্যাপী নকিয়া স্টোরে পাওয়া যাবে এই অফার।