স্কুল হকি শুরু হচ্ছে নতুন বছরে

হকি ফেডারেশন আবার স্কুল হকির দিকে আগ্রহ দেখিয়েছে। আসছে নতুন বছরে স্কুল হকি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকাল অনুষ্ঠিত ফেডারেশনের সভায়। ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জানিয়েছেন দুই বছর বন্ধ ছিল স্কুল হকি। এটিকে আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।