মাইক্রোসফট ও টেক-ওয়ান গ্লোবালের সঙ্গে রবি’র চুক্তি নবায়ন

রবি আজিয়াটা সম্প্রতি মাইক্রোসফটের সঙ্গে চুক্তি নবায়ন করেছে। এই চুক্তিতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করবে মাইক্রোসফট পণ্যের বাংলাদেশের সবচেয়ে বড় সরবরাহকারী টেক ওয়ান গ্লোবাল। এ চুক্তিতে স্বাক্ষর করেন রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহি কর্মকর্তা মাইকেল ক্যুনার এবং টেক ওয়ান গ্লোবালের গ্রুপ চিফ অপারেটিং অফিসার ওয়াসানথা উইরাকুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবি’র চিফ টেকনিক্যাল অফিসার একেএম মোরশেদ, মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট জেমি হারপার, মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পুবুদু বাসনায়াকে, টেক ওয়ান গ্লোবালের কান্ট্রি জেনারেল ম্যানেজার মি. তারিক সানুন। এ ছাড়া রবি, মাইক্রোসফট ও টেক ওয়ান গ্লোবালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় টেক ওয়ান গ্লোবাল রবির প্রয়োজনে চাহিদাপত্র গ্রহণ এবং মাইক্রোসফটের বিভিন্ন অনুমোদিত পণ্য সরবরাহ করবে। পাশাপাশি রবিকে কারিগরি সহায়তা প্রদান, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে টেক ওয়ান গ্লোবাল।