জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের করুন দশা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৩
জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের জগন্নাথপুর উপজেলা সদর থেকে কেউনবাড়ি পর্যন্ত প্রায় ১৫কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে গেছে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের এ সড়কটি বছরের পর বছর সংস্কার বিহীন থাকায় জনসাধারণকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এলডিইডির উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ২টি গ্রুপে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি পুনঃ সংস্কারের জন্য দরপত্রের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার কার্যাদেশ প্রাপ্তি সাপেক্ষে খুব শীঘ্রই সংস্কারের কাজ শুরু করবেন।