চাকরি ফিরে পেলেন অধ্যক্ষের অচিন্ত রায়
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৫
অবশেষে চাকরিচ্যুত রাধারানী মহিলা কলেজের অধ্যক্ষ অচিন্ত কুমার রায় চাকরি ফিরে পেলেন রাধারানী মহিলা কলেজের অধ্যক্ষ হিসাবে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রাধারানী মহিলা কলেজের অধ্যক্ষ অচিন্ত রায় (সাময়িকভাবে বরখাস্তকৃত) এর চূড়ান্ত বরখাস্ত অনুমোদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের আপীল এন্ড আরবিট্রেশন কমিটিতে প্রেরণ করে। আপিল এন্ড আরবিট্রেশন কমিটির ১২তম বোর্ড সভায় অচিন্ত রায়ের সাময়িক বরখাস্ত বিধিসম্মত না হওয়ায় তাকে স্ব-পদে পুনর্বহালের জন্য নির্দেশ প্রদান করেন।