ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উদযাপন

অনুষ্ঠিত হয়ে গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাদশ বর্ষপূর্তি উত্সব। গত ১৬ ফেব্রুয়ারি আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১০ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুত্ফর রহমান এবং প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী-অতিথি সকলে মিলে উপভোগ করেন এই বর্ষপূর্তি অনুষ্ঠান।