রেজিস্ট্রেশন কর্মকর্তা (অব.) ফোরামের পুনর্মিলনী অনুষ্ঠিত

উত্তরার মামস শিক্ষালয়ে গত শুক্রবার রেজিস্ট্রেশন বিভাগীয় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রকার খেলা, প্রতিযোগিতা এবং চাকরি জীবনের স্মৃতিচারণে মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে উপস্থিত সকলে সময় অতিবাহিত করেন। অনুষ্ঠানে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে মো. সিদ্দিকুর রহমান, আবুল কাশেম, আশাউদ্দিন আহম্মেদ, মো. আজিজুর রহমান, আব্দুল আহাদ, আব্দুল মজিদ, আব্দুল আওয়াল, সাবেক আইজি আর মুন্সী নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি