ভালবাসার ডালি

ফুল ফুটেছে গাইছে পাখি এসো ফাগুন মাস চারদিকেতে খুশির সাড়া জীবনের উচ্ছ্বাস। এই ফাগুনেই ঢেলেছিল বুকের রক্ত ভাই সারা জগত্ দেখল চেয়ে তুলনা তার নাই। সেদিন যারা ইতিহাসের পালটে দিল গতি এ দেশেরই ছেলে সবাই বরণীয়ও অতি। অমর তারা গোটা জাতির ভারি আপন জন তাদের জন্য ভালবাসার ডালি সাজায় মন।