চারণকবি বিজয় সরকারের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষ

প্রখ্যাত গীতিকার, সুরকার ও চারণকবি কবিয়াল বিজয় সরকারের ১১০তম জন্মবার্ষিকী ১৯ ফেব্রুয়ারি। ১৯০৩ সালের এদিনে তিনি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। দিনটি পালন উপলক্ষে বিজয় সরকার ফাউন্ডেশনের আয়োজনে ডুমদি গ্রামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়াতেও দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজয় সরকারের বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। তিনি মাত্র নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও প্রায় এক হাজার ৮০০ মরমী গান রচনা ও তাতে সুর দিয়েছেন। বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ (২০ ফেব্রুয়ারি) বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবিয়াল বিজয় সরকারকে এ বছর (২০১৩) মরণোত্তর একুশে পদক প্রদান করবেন। ১৯৮৫ সালের ২ ডিসেম্বর বিজয় সরকার কলকাতায় পরলোকগমন করেন।