পাটুরিয়া রুটে সাড়ে ৪ ঘন্টা ফেরি বন্ধ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৩
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত সাড়ে চার ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙর করে। আর ফেরি পারের অপেক্ষায় তিনশ’ ট্রাক, দেড়শ’ নৈশবাসসহ ছোট-বড় পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে।