ব্যয়সাশ্রয়ী প্রিন্টারের খোঁজে

অফিসে বা বাসায় আমরা সকলেই প্রিন্টার ব্যবহার করে থাকি। কিন্তু প্রিন্টার ব্যবহারে একটি বিষয় নিয়ে সকলেই উদ্বিগ্ন—তা হলো প্রিন্টারের পেছনে খরচ। অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রিন্টার কিনতে খরচ কম হলেও পরবর্তীতে টোনার বা কালি বা কার্টিজের মূল্য অনেক বেশিই হয়। ইংকজেট প্রিন্টারের ক্ষেত্রে দেখা যায় প্রিন্টারের দাম কম হলেও কার্ট্রিজের দাম প্রিন্টারের দামের প্রায় ৩০-৫০ শতাংশ বা তারও বেশি। তাই এ ক্ষেত্রে প্রিন্টারের প্রকৃত স্বত্ত্বাধিকার বা cost of own ership ক্রেতার কাছে থাকে না। লেজার প্রিন্টারের ক্ষেত্রে ১টি প্রিন্টার ড্রামের স্থায়িত্ব টোনারের স্থায়িত্বের থেকে অনেক বেশি হওয়া সত্ত্বেও টোনার এবং ড্রাম একসঙ্গে যুক্ত থাকার কারণে প্রতিবার টোনারের কালি শেষ হলে বেশি দাম দিয়ে টোনার-ড্রাম কিনতে হয়। এ ক্ষেত্রেও ড্রামের অধিক স্থায়িত্বের সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। প্রিন্টারের প্রকৃত স্বত্ত্বাধিকার পেতে তাই এ ক্ষেত্রে সহায় হতে পারে জাপানের দুই প্রিন্টার ব্র্যান্ড ‘ওকি’ এবং ‘কিয়োসেরা’। ওকি বা কিওসেরা লেজার প্রিন্টারের টোনার এবং ড্রাম সম্পূর্ণ আলাদা। ওকি’র একটি টোনার দিয়ে ৪,০০০ পৃষ্ঠা এবং একটি ড্রাম দিয়ে ৩০,০০০ পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট করা যায়। তাই ৩০,০০০ পৃষ্ঠা প্রিন্ট করতে আপনাকে ৮টি টোনার এবং একটিমাত্র ড্রাম কিনতে হয়। এ ক্ষেত্রে প্রতি পৃষ্ঠা খরচ পড়ে মাত্র ১.৮৪ টাকা (এক টাকা চুরাশি পয়সা)। একই পরিমাণ পৃষ্ঠা অন্য কোনো প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে গেলে খরচটা একটু বেশিই পড়ে যাবে। প্রিন্টারের খরচের চাইতেও এ ক্ষেত্রে বেশি প্রভাব ফেলবে টোনার আর ড্রামের খরচ। আর সেই হিসাব করলেই মূলত বুঝা যাবে প্রিন্টারের প্রকৃত স্বত্ত্বাধিকারী বা কস্ট অব ওনারশিপের বিষয়টি। প্রিন্টারটি হয়ত আপনি কিনেই ফেলেছেন, কিন্তু এর কস্ট অব ওনারশিপ হিসাব করবেন কীভাবে? আবার কস্ট অব ওনারশিপ হিসাব না করতে পারলে প্রিন্টার থেকে আপনার লাভটাও বুঝতে পারবেন না। কাজেই কস্ট অব ওনারশিপ হিসাব করা জরুরি। এ ক্ষেত্রে আপনি নিচের লিংকটি অনুসরণ করতে পারেন। http://usa .kyoceradocume ntsolutions.com/americas/jsp/Kyocera/tcotr ac ker.jsp লিংকে আপনি পাবেন Cost of O wne rship Calculator। প্রিন্টারের নাম, মডেল, মাসে কত পৃষ্ঠা প্রিন্ট করেন—এমন তথ্য দিয়ে ওনারশিপের হিসাব করে নিতে পারবেন। এ বিষয়ে আরও জানতে ইমেইল করতে পারেন raihanur@l ibrabd.net ঠিকানায়।