জেনে নিন : অভ্র
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৪
কম্পিউটারে বাংলা লেখাটা এ দেশে কম্পিউটার ব্যবহারের শুরু থেকেই বেশ চিন্তার একটি বিষয় ছিল। বিজয় বা লেখনীর মাধ্যমে বাংলা লেখার প্রচলন শুরু হলেও বাংলাতে ইউনিকোডভিত্তিক প্রথম সফল সফটওয়্যার অভ্র। ২০০৩ সালের ২৬ মার্চ প্রথম প্রকাশিত হয় অভ্র। এর মাধ্যমে বিজয় কিবোর্ডের বিন্যাস ব্যবহার করার পাশাপাশি ধ্বনিভিত্তিক ‘কি’ (ফোনেটিক) ব্যবহার করেও এটি দিয়ে টাইপ করা যায়। এ ছাড়া এটি দিয়ে মাউসের মাধ্যমেও কিবোর্ড ব্যবহার করা যায়। এটি প্রকাশ করেছে ওমিক্রন ল্যাব। ওপেন সোর্সভিত্তিক এ সফটওয়্যারটি ইন্টারনেটে পাওয়া যায় বিনামূল্যে। ওয়েব : www.om icronlab.com