হাতের মুঠোয় কোয়াড-কোর কম্পিউটার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৫
প্রযুক্তি পণ্যের আকা ছোট হয়ে আসছে। আর এর ফলে হাতের মুঠোতেই গোটা একটি কম্পিউটারকে ধারণ করার সুযোগও তৈরি হয়েছে। এ ক্ষেত্রে রাসবেরি পাইয়ের কথা আলাদা করেই বলতে হয়। রাসবেরি পাইয়ের সাফল্যে উত্সাহিত হয়েই এবারে তৈরি হয়েছে আরেক ক্ষুদ্রাকৃতির কম্পিউটার, যাতে রয়েছে কোয়াড-কোরের প্রসেসর। অড্রয়েড ইউ২ নামের এই ক্ষুদে কম্পিউটারে রয়েছে ১.৭ গিগাহার্জ গতির স্যামসাং এক্সিনস ৪৪১২ প্রাইম করটেক্স-এ৯ প্রসেসর, মালি-৪০০ কোয়াড কোর ৪৪০ মেগাহার্জ থ্রিডি অ্যাকসেলারেটর, ২ জিবি মেমোরি, দুইটি ইউএসবি পোর্ট, মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা, এইচডিএমআই আউটপুট, বিল্ট-ইন ইথারনেট পোর্ট প্রভৃতি। অ্যানড্রয়েড ৪.০ বা উবুন্টু ১২.১০-এ চলবে এটি। এর দাম রাখা হয়েছে মাত্র ৮৯ ডলার। রাসবেরি পাইয়ের মতোই এটি মূলতই ডেভেলপার ও শিক্ষার্থীদের জন্যই তৈরি করা হয়েছে।