বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের রেজিস্ট্রেশন শুরু
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৫
সফটওয়্যার ও আইটি খাতে উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতি দিতে বেসিস আয়োজন করেছে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩’। এই আয়োজনে সর্বমোট ১০০টি পুরস্কার প্রদান করা হবে। এবারের আয়োজনে উল্লেখযোগ্য দিক হচ্ছে, প্রতিটি জেলা থেকেই এক জন করে ফ্রিল্যান্সারকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া নারী ফ্রিল্যান্সারদের জন্যও রয়েছে আলাদা পুরস্কার। মোট চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এগুলো হলো—আউটসোর্সিং সংগঠন, ফ্রিল্যান্সার ব্যক্তি, জেলাভিত্তিক ফ্রিল্যান্সার এবং নারী ফ্রিল্যান্সার। এবারে নারী ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে ৩ জন নারী ফ্রিল্যান্সার বা উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হবে। অ্যাওয়ার্ডের জন্য শুধু অনলাইনেই রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। www.outsourcingaward.basis.org.bd লিংকে নিবন্ধন করা যাবে।