চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

ব্যান্ড সংগীত শিল্পী জেমস মামুনের দুটি কিডনী গত ৫ বছর যাবত্ বিকল। ইতোমধ্যে প্রায় ২ শতাধিক কনসার্টে অংশ নেন তিনি। ব্যান্ড তারকা জেমসের অনুরূপ কণ্ঠ হওয়ায় এলাকায় জেমস মামুন হিসেবে পরিচিতি পাওয়া এ শিল্পী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সবার সহযোগিতা চান তিনি।

সপ্তাহে ২/৩ বার তাকে কিডনী ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস বাবদ সপ্তাহে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা খরচ হয়। কৃষক পরিবারের সন্তান মামুনের দুভাই এক বোনের মধ্যে সবার বড়। ছোট ভাই সামান্য গাড়ির চালক। বাবার ২ বিঘা জমি ছিল, ইতোমধ্যে তা বিক্রি করে চিকিত্সার খরচ মেটানো হয়েছে। ইতোমধ্যে তার চিকিত্সায় প্রায় ৪০ লাখ টাকা খরচ হয়েছে। তার বাবা তাকে একটি কিডনী দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত কিডনী প্রতিস্থাপনের পর কোনো কাজে আসছে না। পুত্রকে কিডনী দেওয়ার পর তার বাবার শারীরিক অবস্থা তেমন ভালো যাচ্ছে না। তিনিও প্রায় সময়েই অসুস্থ থাকেন। বর্তমানে জেমস মামুনের পরিবারে তেমন আয়-রোজগারের কেউ নেই বললেই চলে। তার মা দীর্ঘদিন হয় হাঁপানী রোগে আক্রান্ত। পরিবারে মামুন তার বাবা-মাসহ তিনজই অসুস্থ। এমন অবস্থায় এ শিল্পী দেশের দানশীল দয়ালু ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা: মামুন মিয়া, চলতি হিসাব নং- ১০২৫০০২০৯৯৯১৩, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখা অথবা রকেট নং- ০১৭৩৭১৪৯৪০৪।