গাইবান্ধায় দুই
বছরে ৮৯ খুন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
গত দুই বছরে (২০১১-২০১২) গাইবান্ধায় ৮৯ জন খুন হয়েছে। ৩১৬ জন নারী নির্যাতন ও ১৭৯ জন নারী সহিংসতার শিকার হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার হয়েছে আরো ৬৩ জন নারী।
গত বুধবার গাইবান্ধা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্থানীয় বেসরকারি সংগঠন মানবাধিকার ফোরাম মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদনের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে ওই তথ্য প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক, সমাজকর্মী এম আব্দুস সালাম, সাংবাদিক আবু জাফর সাবু প্রমুখ। প্রতিবেদনে উল্লেখ করা হয় ২০১১ সালের তুলনায় ২০১২ সালে হত্যা, খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের পরিমাণ বেড়েছে।