বড়াইগ্রামে স্কুলছাত্রীর শ্লীলতাহানি, আটক ১
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২১
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এক স্কুল ছাত্রীকে (১৫) ধর্ষণ করেছে ৫ বখাটে যুবক। পরে স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে সাইদুর রহমান (২০) নামে একজনকে আটক করেছে। আটককৃত সাইদুর চান্দাই গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং রাজাপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে মেয়েটি নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় সাইদুরসহ রাজেন্দ্রপুর গ্রামের ওমর আলীর ছেলে রকিবুল (২১), মিজাউর রহমানের ছেলে টুটুল, চান্দাই গ্রামের মৃত মাহবুবুরের ছেলে পল্লব (১৮) ও আলাউদ্দিনের ছেলে শোভন (২০) তাকে ঘুমন্ত অবস্থায় মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে রাজেন্দ্রপুর পশ্চিম মাঠে গমের জমিতে নিয়ে বখাটেরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ, সার্কেল এএসপি মাহফুজুজ্জামান আশরাফ ও চান্দাই ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান খেচু ঘটনাস্থল পরিদর্শন করেন।