ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক ইউনিয়নের
নতুন কমিটি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন বুধবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল কুদ্দুস নির্বাচিত হন।
অন্যান্য পদে যারা নির্বাচিত হন তারা হলেন সহ-সভাপতি উজ্জল হোসেন, জসিম উদ্দিন-১, উপ-সাধারণ সম্পাদক মনজুরুল আলম, কোষাধ্যক্ষ হজরত আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সরকার, দপ্তর সম্পাদক সোলায়মান আলী, প্রচার সম্পদক রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মিসেস মনোয়ারা বেগম।
কার্যনির্বাহী সদস্য পদে আবদুল রহমান, আয়জুল রহমান, ওবায়দুর রহমান-১, ফারুক-উল-আলম, জুলহাস, মকবুল হোসেন, মসলিম উদ্দিন-২ ও মানিক আলম জয়লাভ করেন। মোট ৮৮৯ জন ভোটারের মধ্যে ৮৮০টি ভোট পড়ে।