উখিয়ায় স্কুল
ছাত্র নিখোঁজ
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৪
উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. আলম শাহ রহস্যজনকভাবে গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছে। সে রুমখা পল¬ানপাড়া গ্রামের মনির আহম্মদের ছেলে। গত ১৪ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কোটবাজার এলাকা থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ ছাত্রের পিতা মনির আহম্মদ জানান, তাদের সন্দেহ ছেলেটি কোন অপহরণকারী চক্রের কবলে পড়েছে।