কোটালীপাড়ায় ইভটিজিং
দায়ে যুবকের কারাদণ্ড
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৪
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় সাইদুল ইসলাম খান (১৯) নামে এক বখাটে যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিকাইল এ রায় দেন।
কোটালীপাড়া থানা পুলিশ জানান, গত বুধবার উপজেলার বান্দল গ্রামের শংকর কর্মকারের ৬ষ্ঠ শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে কোটালীপাড়া পাবলিক ইউনিয়ন ইনস্টিটিউশনে পাঠদান শেষে বাড়ি ফেরার পথে রতাল গ্রামের মুজিবর রহমান খানের ছেলে সাইদুল ইসলাম খান তাকে পথরোধ করে। উত্ত্যক্ত করার অপরাধে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।