কক্সবাজারে পর্যটন মেলা শুরু
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
কক্সবাজারে ৩ দিনব্যাপী পর্যটন মেলা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন মেলার উদ্বোধন করেন। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টোয়াক বাংলাদেশ) সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই মেলার আয়োজন করেছে। মেলায় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রায় ২০টি স্টল রয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গণে শহীদ মিনার, শামুক ও রাখাইনদের ব্যবহার্য বিভিন্ন জিনিসের বালি ভাস্কর্য প্রদর্শন করা হচ্ছে। টোয়াক বাংলাদেশের সভাপতি এসএম কিবরিয়া খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পর্যটন শিল্পের উন্নয়নে স্থানীয় ব্যবসায়ীদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। পর্যটকদেরকে কক্সবাজারের প্রতি আকৃষ্ট করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ ও টোয়াব পরিচালক শিবলুল আজম কোরেশি। কক্সবাজার বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম, সাংবাদিক ও পরিবেশকর্মী বিশ্বজিত্ সেন বাঞ্চুসহ অন্যরা উপস্থিত ছিলেন।