কাউখালী আশ্রয়ণে
মালিকানা পাচ্ছে
৯০ পরিবার
কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
পিরোজপুরের কাউখালীর সর্ববৃহত্তম আশ্রয়ণ প্রকল্প-২ নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে।আগামী ২৫ ফেব্রুয়ারি ভূমিহীনদের মাঝে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের মালিকানা সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের উপস্থিতিতে হস্তান্তর করা হবে। গত ২৭ সেপ্টেম্বর কাউখালী ইউনিয়নের জয়কুল গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ৫৫ পদাদিক ডিভিশনের যশোর সেনাবাহিনীর ৩০ বেঙ্গল ও ৪ সিগনাল বেটালিয়ন কাজটি শুরু করে।এখানে ৯০টি ভূমিহীন নিঃস্ব পরিবার স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে। আশ্রয়ণ প্রকল্পে ১৮টি ব্যারাক রয়েছে। প্রতিটি পরিবার দুটি রুমসহ একটি রান্নাঘর, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, বিশুদ্ধ পানির জন্য রয়েছে ডিফটিউবওয়েল এবং প্রত্যেক ব্যারাকে থাকবে ৫টি করে পরিবার।