ধামইরহাটের কামার
শিল্প বিলুপ্তির পথে
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
কয়লা ও লোহার মূল্যবৃদ্ধির ফলে ধামইরহাটের কামারশিল্প এখন বিলুপ্তির পথে। এ পেশার শিল্পীরা পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় মনোনিবেশ করছেন। অবস্থা এমন পূর্বপুরুষের ঐতিহ্যবাহী এই শিল্প ধরে রেখেছে এখন হাতেগোনা উপজেলার কামার শিল্পীদের কয়েকটি পরিবার। কালের আবর্তনে এ শিল্প এখন বিলুপ্তি প্রায়। সরেজমিনে কামার পাড়াতে গিয়ে দেখা যায়, নিরজ্জন লোহা পামবার দিয়ে আগুনে পোড়াচ্ছেন। অতঃপর হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করছেন নানা জিনিসপাতি। তবে আগের মতো লোহা আর হাতুড়ির ঝনঝনানি কামার বাড়িতে শোনা যায় না। নিরজ্জন তার দোকানে কাজ করছেন বানাচ্ছেন কোদাল আর কাস্তে। শুরু হয়েছে ধান রোপণের মৌসুম। তাই কোদাল আর কাস্তে বানিয়ে সাপ্তাহিক রবিবারের ধামইরহাটে বিক্রি করছেন নিয়মিত। আবার অনেক কৃষক তাদের বাড়িতে গিয়েও অর্ডার দিচ্ছেন কোদাল আর কাস্তের। নিরজ্জন জানান, ছোট বেলা থেকে তিনি এ পেশায় আছেন।