আড়াইহাজারে ধান কাটার শ্রমিককে গলা কেটে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আরিফ রাব্বানী (৫০) নামের এক ধান কাটার শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামে এই ঘটনা ঘটে। আহত শ্রমিক ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পাইকুল চারানী দারুলিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। 

পুলিশ জানায়, ভোরে এলাকাবাসী তাকে সিংহী উচ্চ বিদ্যালয়ের বারান্দায় আশংকাজনক অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। 

হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. জাহাঙ্গীর জানান, তার গলায়ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। 

আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড় ফণীর প্রভাব মুক্ত বাংলাদেশ

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা উদ্ধারের চেষ্ঠা চলছে। তিনি ওই এলাকাতে থেকে ধান কাটার শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে। 

ইত্তেফাক/কেকে