আপনি কি সব ব্যাপারে নাক গলান?
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৩৩
অনেক সময় দেখা যায়, নিজেকে অনেক বেশি পণ্ডিত বলে মনে করি আমরা। সবক্ষেত্রেই নিজের অনেক ধারণা আছে বলে মনে হয় অনেকের। অনেকটা সবজান্তা শমসেরের মতো। এ রকম মানসিকতা হয়তো অজান্তেই আপনার মধ্যেও আছে। নিতান্তই তুচ্ছ ব্যাপারেও আপনার মাথাব্যথার অন্ত নেই। এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাও আপনার জানা নেই। আসুন, আপনার এই ধরনের রোগ আছে কি না, তা একটু যাচাই হয়ে যাক—
১. আপনার চারপাশে কী হচ্ছে, সে খবর কি আপনি রাখেন?
ক. আপনি কিছুই জানেন না। সবকিছু হয়ে যাওয়ার পর আপনি জানেন।
খ. যেটুকু খবর আপনার জানার দরকার, সেটুকুই জেনে নেন।
গ. সব খবরই আপনার কাছে থাকে, আপনার চোখ-কান সব সময়ই খোলা থাকে।
২. কোনো জায়গায় কয়েকজন মিলে জটলা করে কথা বললে আপনি যা করেন—
ক. আপনি তাদের দিকে না তাকিয়ে, সোজা চলে যান।
খ. ওখান দিয়ে যাওয়ার সময় যেটুকু শোনা যায়, সেটুকু শোনার চেষ্টা করেন।
গ. ওখানে দাঁড়িয়ে লোকজনকে জিজ্ঞেস করেন, কী হয়েছে।
৩. সকল ব্যাপারেই আপনি কি মন্তব্য করেন?
ক. কেউ কিছু জিজ্ঞেস করলে আপনি মতামত দেন।
খ. কেউ কিছু জিজ্ঞেস করার আগেই আপনি মন্তব্য করেন।
গ. আপনি কোনো ব্যাপারেই কথা বলেন না, সব সময় চুপচাপ থাকেন।
৪. কারও সঙ্গে আলাপ হলে, প্রথমেই আপনি তার সাথে কী ব্যাপারে কথা বলেন?
ক. তিনি কোথায় থাকেন, কী পড়ছেন, তা জানতে চান।
খ. এমনিতেই গল্প করেন, আড্ডা দিতে দিতে তিনি যেটুকু বলেন, সেটুকুই শুনেন।
গ. তার প্রেমিক বা প্রেমিকা আছে কি না, মা-বাবা কী করেন, তা জানতে চান।
৫. আপনার কী রকমের চলচ্চিত্র দেখতে ভালো লাগে?
ক. মিষ্টি প্রেমের ছবি বা মজার ছবি।
খ. থ্রিলার বা হরর ফিল্ম আপনার খুব প্রিয়।
গ. মিনিংফুল চলচ্চিত্র বা আর্ট ফিল্ম।
৬. কোনো রেস্তোরাঁতে খাওয়ার সময় আপনি—
ক. অন্য টেবিলে কী খাবার এলো, কে কী খাবার খাচ্ছে দেখতে থাকেন।
খ. নিজের খাবারই মন দিয়ে খান, অন্যদিকে তাকান না।
গ. যতক্ষণ আপনার টেবিলে খাবার না আসে, ততক্ষণ এ-পাশ ও-পাশ দেখেন।
ফলাফল
৫ থেকে ১০ :আপনি সব ব্যাপারেই অনেক উদাসীন, নিজেকে নিয়েই ব্যস্ত।
১০ থেকে ১৫ :নাক গলানো আপনার স্বভাব নয়, যেটুকু দরকার সেটুকুই খবর রাখেন।
১৫ থেকে ২০ :নাক আপনার খোয়া গেল বলে...।
আপনার স্কোর
ক খ গ
১. ১ ৩ ২
২. ৩ ১ ২
৩. ১ ২ ৩
৪. ২ ১ ৩
৫. ১ ২ ৩
৬. ২ ৩ ১