স্বপ্ন

কর্পোরেট প্রফেশনাল হতে চাইলে

বহুজাতিক কোম্পানি, কর্পোরেট অফিস প্রভৃতি ক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট অন্যতম সেরা পেশাদারের ভূমিকা পালন করে থাকে। যার ফলে সাধারণ ব্যবস্থাপনা, প্রতিষ্ঠানের ডিসিশন মেকিং প্রভৃতি ক্ষেত্রে তাদের গুরুত্ব অপরিসীম। বিশ্বজুড়ে এই পেশার চাহিদা ব্যাপকভাবে বেড়ে চলেছে। আর এ দেশেও সাধারণ সিএ কোর্সের বিকল্প হিসেবে এসিসিএ সম্পন্ন করে পুরো পৃথিবীজুড়ে কর্মক্ষেত্র নিশ্চিত করতে শিক্ষর্থীরা আগ্রহী হয়ে উঠছে অ্যাকাউন্টিং প্রফেশনে। এসএসসি, এইচএসসি’র পর যেখানে ৬-৭ বছরে অনেক টাকা খরচ করে পড়াশোনা করে সাধারণ উচ্চ ডিগ্রি অর্জনের পরেও সবাই ক্যারিয়ার গড়া নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন, সেখানে অপেক্ষাকৃত কম খরচ ও সময়ে অ্যাকাউন্টিংয়ে বিদেশি ডিগ্রি নিয়ে দ্রুত কর্মক্ষেত্র নিশ্চিত করা যাচ্ছে। এসিসিএ জাতিসংঘ স্বীকৃত এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টসের মেম্বার। এটি আন্তর্জাতিক ডিগ্রি যে কারণে পুরো বিশ্বজুড়েই শিক্ষার্থীর কর্মক্ষেত্র বিদ্যমান থাকে। সিএ এবং এসিসিএ’র মধ্যে মূল পার্থক্য হলো সিএ স্থানীয় কারিকুলাম আর এসিসিএ হচ্ছে ব্রিটিশ কারিকুলাম। প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের অন্তর্ভুক্ত রয়েছে এসিসিএ, এফআইএ, সিএটি কোর্স। এটি একমাত্র কোর্স যা যেকোনো পর্যায়ে ইংল্যান্ডসহ ১৭৩টি দেশে শতভাগ ক্রেডিট ট্রান্সফার করা যায়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ-এমবিএ করতে অনেক খরচ হয়। বিএসসি অনার্স ইন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সম্পন্ন করা যায় তিন বছরে। এ দেশে এই আন্তর্জাতিক প্রফেশনাল ডিগ্রি পরিচালনার শীর্ষ প্রতিষ্ঠান চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ। এইচএসসির পর সরাসরি এসিসিএ কোর্সে ভর্তি হওয়া যায়। আবার এসএসসি শেষ করে এফআইএ করে এসিসিএ ক্লাসে ভর্তি হওয়া যায়। অন্যদিকে এফআইএ শেষ করে সিএটি সম্পন্ন করে এসিসিএ কোর্স সম্পন্ন করা যায়। এসএসসি পাস শিক্ষার্থীরা এফআইএ সম্পন্ন করতে হবে বেশ ক’টি বিষয়। এগুলো হচ্ছে রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, মেনটেনিং ফাইন্যান্সিয়াল রেকর্ড, অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস, ম্যানেজমেন্ট ইনফরমেশন, মেনটেনেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রভৃতি। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ৮১৯১৬৬৩, ০১৭২০৫৫৩২৭৮। এফআইএ শেষে সিএটি করতে আরও দুটি সাবজেক্ট সম্পন্ন করতে হবে। এ দুটি হচ্ছে ফাউন্ডেশন ইন ট্যাক্সেশন এবং ফাউন্ডেশন ইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এরপর এসিসিএ করতে আরও তেরটি বিষয় সম্পন্ন করতে হয়। এগুলো হচ্ছে কর্পোরেট অ্যান্ড বিজনেস ল, পারফর্মেন্স ম্যানেজমেন্ট, ট্যাক্সেশন, বিজনেস অ্যানালাইসিস, অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অ্যাডভান্স পারফর্মেন্স ম্যানেজমেন্ট, অ্যাডভান্স ট্যাক্সেশন, অ্যাডভান্স অডিট অ্যান্ড অ্যাসুরেন্স। সরাসরি এসিসিএ কোর্সে বিষয় ১৪টি। অন্যদিকে এফআইএ করে সিএটিসহ করলে সাবজেক্ট ২০টি। এই বিষয়ে নিয়ে সরাসরি কথা বলতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :বাড়ি-৫১, রোড-১০/এ, ধানমন্ডি, ঢাকা। এ দেশে এই কোর্স শেখার পূর্ণাঙ্গ সুযোগ রয়েছে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে। তাই এ বিষয়ে আগ্রহী শিক্ষার্থীরা সব দিক বিবেচনা করে এই কোর্সটি করে নিজের ক্যারিয়ার সুনিশ্চিত করতে পারেন।