পড়াশোনা

প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঘরে বসে ওয়েবসাইটে নানা ধরনের প্রোগ্রামিংয়ের কাজ করি। কিন্তু সময়-সুযোগ না থাকায় এই বিষয়টি নিয়ে অনেকের জানার তেমন আগ্রহ থাকলেও খুব বেশি পড়াশোনা করা হয় না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে। আর সেই সুযোগ করে দিয়েছে অসাধারণ একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটির শিরোনাম হচ্ছে হারিকেন ইলেকট্রিক। এখানে পিএইচপি, পার্ল, এইচটিএমএল এবং আরও অনেক প্রোগ্রামিংয়ের অনুশীলন আছে, যা করে একজন সহজেই প্রোগ্রামিং শিখতে পারে। ওয়েবসাইটটিতে আপনি রেজিস্ট্রশন করতে পারেন অথবা আপনি আপনার ফেসবুক, গুগোল-এর আইডি ব্যবহার করে লগইন করতে পারবেন। এ থেকে আপনি সহজেই প্রোগ্রামিং শিখতে পারবেন। সাইটটিতে ভিজিটের ঠিকানা :http://code .he.net/