উখিয়ায় ১৮ রোহিঙ্গা গ্রেফতার

উখিয়া থানা পুলিশ গতকাল শুক্রবার সকালে কক্সবাজার গামী যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন মিয়া জানান, রোহিঙ্গারা অবাধ চলাফেরা করার সুযোগে নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। যে কারণে এলাকায় অস্থিতিশীল পরিবেশের মুখাপেক্ষী হচ্ছে স্থানীয় জনসাধারণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে রোহিঙ্গা ধরপাকড় অভিযানের ধারাবাহিকতায় গত ১ সপ্তাহে শতাধিক রোহিঙ্গাকে আটক করে তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়েছে।