লালনশাহ সেতুতে ৩৪ কেজি রূপা আটক

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা লালনশাহ সেতুর পশ্চিমপাড়ে টোল প্লাজার নিকট অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১৯ প্যাকেটে ৩৪ কেজি রূপাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক রূপার আনুমানিক মূল্য ৫৩ লাখ টাকা। আটক ব্যক্তিরা হলেন-সাতক্ষীরার কলারোয়া উপজেলার জাকির হোসেন (২৬) ও একই এলাকার শাহীনুর রহমান (৩৮)। (এএসআই) মাসুদ পারভেজ ও শফিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানিয়েছেন, আটককৃতরা চিহ্নিত চোরাকারবারী। তারা ভারত থেকে রূপা এনে তা ঢাকার তাঁতিবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।