আজ নেত্রকোনায়
কমর উদ্দিন রুমীর
(রাঃ) ওরছ শুরু
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
বিশিষ্ট ধর্ম প্রচারক হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রাঃ) তিন দিনব্যাপী বার্ষিক ওরছ আজ শনিবার মদনপুরে শুরু হচ্ছে। হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রাঃ) ৪৪৫ হিজরীতে ৪১ জন ওলিকে সাথে নিয়ে সুদূর রোম দেশ ছেড়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এদেশে আগমন করেন। পরে তিনি নেত্রকোনা জেলা শহরের ৭ কিলোমিটার দক্ষিণে মদনপুরে অবস্থান গ্রহণ করেন। মাজার কমিটির সভাপতি জেলা প্রশাসক আনিস মাহমুদ বলেন, আইন শৃংখলা রক্ষায় ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।