কাজীপুরে যমুনা থেকে
অবৈধভাবে বালি উত্তোলন
কাজীপুর ( সিরাজগঞ্জ ) সংবাদদাতা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে কাজীপুরে যমুনা থেকে দেদারছে বালি উত্তোলন চলছে। এতে সংশ্লিষ্ট এলাকায় জেগে ওঠা চরে ভাঙনসহ নদীর গতিপথ পরিবর্তন হওয়ার আশংকা দেখা দিয়েছে। সম্প্রতি কাজীপুর উপজেলার মেঘাই ঘাট এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বালি ব্যবসায়ীদের ৫০ হাজার টাকা জরিমানা করেন। এই কারণে ওই ঘাটে বালি উত্তোলন সাময়িক বন্ধ থাকলেও শুভগাছা, খুদবান্দি ও ঢেকুরিয়া এলাকায় বালি উত্তোলন অব্যাহত রয়েছে। এর মধ্যে শুভগাছা এলাকায় নতুন করে বালি উত্তোলন ও বিপণন করা হচ্ছে।