পাকুন্দিয়ায় মামলার সাক্ষী ও তার স্ত্রী
ছুরিকাহত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
পাকুন্দিয়ায় মামলার সাক্ষী ও তার স্ত্রী ছুরিকাঘাতে আহত। গতকাল শুক্রবার সকালে উপজেলার চরপাড়াতলা গ্রামের ঘটেছে এ ঘটনা। সূত্রে জানা যায়, একই গ্রামের এক ঠেলাগাড়ি চালকের কন্যা ধর্ষিত হয়। ধর্ষিতা কুমারী কন্যার গর্ভপাত ঘটানো হয়। এ ঘটনায় পারিবারিক সালিশ দরবার বসে কিন্তু ফয়সালা হয়নি। ওই ঘটনায় দায়ের মামলায় সাক্ষী গোলাপ মিয়া (৫৫) বাড়ির সামনে বসে ধূমপান করার সময় আসামি ও তাদের লোকজন উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করে। ঘটনার সময় স্ত্রী যমুনা খাতুন (৪০) ফিরাতে এসে সেও আসামিদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে নিয়ে আসার পথে তাদের মেয়ে চুমকী আক্তারকে (২২) চড়-থাপ্পড় মারে ও বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। আহতদেরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের স্বজনরা জানান, পুলিশ মামলায় অভিযুক্তদের নামে আদালতে চার্জশীট দাখিল করেছে। ওই মামলায় উচ্চ আদালতের নির্দেশে জামিনে আছেন হারুর অর রশীদ, বজলুর রশীদ, মোন্তাজ উদ্দিনগং।