বান্দরবানে পর্যটকদের সংঘর্ষ:শিশুসহ আহত ছয়

বান্দরবানে পর্যটকের দু’গ্রুপের সংঘর্ষে শিশুসহ ৬ জন আহত হয়েছে। এসময় ১টি বাস ভাংচুর করে পর্যটকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সদরের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় চট্টগ্রাম থেকে বেড়াতে আসা টি.কে গ্রুপের লোকজনের সঙ্গে রাঙ্গুনিয়া থেকে বেড়াতে আসা পর্যটকদের গাড়ি পার্কিং নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে রাঙ্গুনিয়া থেকে বেড়াতে আসা পর্যটকরা টি.কে গ্রুপের লোকজনদের উপর হামলা চালায়। এসময় শিশুসহ ৬ জন পর্যটক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও পর্যটকরা টি.কে গ্রুপের একটি বাসও ভাংচুর করেছে। চট্টগ্রামের টি.কে গ্রুপের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, অহেতুক রাঙ্গুনিয়া থেকে আসা লোকজনরা তাদের গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের উপর চড়াও হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা তাদের ভাড়া করা ১টি বাস ভাংচুর করেছে।