মাগুরায় ভ্রাম্যমাণ আদালত

পোড়ানো হল নিষিদ্ধ নোট ও গাইড বই

কোমলমতি শিশুদের মেধার বিকাশে ক্ষতিকর নোটবুক ও গাইডের বিরুদ্ধে মাগুরায় ভ্রাম্যমাণ আদালত শহরের বইয়ের দোকানগুলোতে অভিযান পরিচালনা করে প্রায় অর্ধলক্ষাধিক টাকার নিষিদ্ধ নোট ও গাইড বই পুড়িয়ে দিয়েছে ও ৪টি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। শহরের এম আর রোডের ৪টি বইয়ের দোকানে অভিযান চালান এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি নাসিম আহমেদের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ২২০টি নিষিদ্ধ নোট ও গাইড বই জব্দ করে।