দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তিযোদ্ধার মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৬০) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শওগুনখোলা (মালিপাড়া) গ্রামের মৃত তুষা মিয়ার ছেলে। 

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ বাড়িতে বিদ্যুতের সুইচ চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। চিকিৎসার জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: শরণখোলায় ফণীর প্রভাবে দুই গ্রাম প্লাবিত

শনিবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও  জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

ইত্তেফাক/কেকে