বেলকিন রাউটার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৫
বেলকিনের ও্যয়ারলেস ডুয়েল ব্যান্ড ট্রাভেল রাউটার বাজারে এনেছে স্পিড টেকনোলজি। খুব ছোট আকারের এই রাউটার যেকোনো স্থানে ব্যবহার করা যায়। ওয়াই-ফাইয়ের মাধ্যমে এতে একাধিক কম্পিউটার, মোবাইল ও ল্যাপটপকে ইন্টারনেটে সংযুক্ত করা যায়। দুইটি ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডের উভয়েই এটি ১৫০ এমবিপিএস গতি সমর্থন করে। রয়েছে পাসওয়ার্ড সুবিধা ও তিন বছরের বিক্রয়োত্তর সেবা। ফোন :৯৬৭২২৩০, ০১৮১১৪২০৩০২।