স্মার্টফোনের জন্য উন্মুক্ত হলো নতুনবার্তা অ্যাপ্লিকেশন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৫
স্মার্টফোনে দেশ-বিদেশের তাত্ক্ষণিক খবর সংস্করণ প্রকাশ করলো অনলাইন নিউজ পোর্টাল নতুনবার্তা ডটকম। মহান একুশে ফেব্রুয়ারি ভাষাদিবসের সন্ধ্যায় অনলাইন পোর্টালটির অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি অবমুক্ত করা হয়। অনলাইনে গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাচ্ছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থিত যেকোনো স্মার্টফোন এবং ট্যাবলেট পিসিতে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে। https://play.google.com/store/apps/details?id=orangebd.newspaper.natunbarta ওয়েব ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ্লিকেশন। অ্যান্ড্রয়েড এই অ্যাপ্লিকেশন অবমুক্ত করার সময়ে নতুন বার্তা ডটকম-এর সম্পাদক সরদার ফরিদ আহমদ জানান, খুব শিগগিরই এর ইংরেজি সংস্করণও প্রকাশ করা হবে।