তাহিরপুরে শিশু পাচারকারী আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা লাউড়েরগড় সিমান্ত এলাকায় গত শুক্রবার শিশু পাচারকারী গ্রুপের এক মহিলা সদস্যকে আটক করেছে বিজিবি জোয়ানরা। সে উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের জানু মিয়ার মেয়ে রোজিনা আক্তার (২৩)। বিজিবি সূত্রে জানা যায়, রোজিনা আক্তার উপজেলার সীমান্ত এলাকার বুরুংগা ছড়া গ্রামের পাশ থেকে বুরুংগা ছড়া গ্রামের মোছলিম উদ্দিন এর মেয়ে শেফালী (১০) এবং একই গ্রামের আবদুস ছাত্তারের মেয়ে মারুফা (৭) কে নতুন জামা কিনে দেয়ার কথা বলে নিয়ে আসে। পরে শেফালী ও মারুফার বাবা মা ও আত্মীয়- স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে না পেলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। পরে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির এফএস রুবেল আহমেদ বিষয়টি জানার পর দুপুর ১টার সময় মোটর সাইকেলযোগে নিয়ে যাওয়ার সময় শরিফগঞ্জ বাজারের পাশ থেকে তাদের আটক করে, দুই শিশুকে উদ্ধার করে।