লক্ষ্মীপুরে কুপিয়ে ব্যবসায়ী হত্যা

গতকাল শনিবার ভোর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার বালাইশপুরে মোস্তফা কামাল (৩৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার নন্দীপুর গ্রামের মৃত মুকবুল আহম্মদের ছেলে মোস্তফা কামালকে সন্ত্রাসীরা রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের মোল্লা বাড়ির সামনে সন্ত্রাসীরা তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে লাশ ফেলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।