রেল লাইনের ধারে অবৈধ স্থাপনা
উচ্ছেদের দাবিতে পাগলায় মানববন্ধন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন রুটের দুই পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে গতকাল শনিবার সকালে প্রায় ১ ঘণ্টা নারায়ণগঞ্জগামী একটি ট্রেন পাগলা রেল স্টেশনে আটকে রেখেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করে। এ সময় তারা রেল লাইনের বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায়। রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার কমলাপুর এলাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে আসে। ট্রেনটি সকাল পৌনে ৯টায় পাগলা রেল স্টেশন এলাকায় আসলে আগে সেখানে জমায়েত হওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী ট্রেনটি আটকে দেয়।