নড়াইলে ছাত্র সংসদের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আগামী ২৪ ঘন্টার মধ্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ বরুণ কুমার বিশ্বাসের নিকট আগামী ২৪ ঘন্টার মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। অধ্যক্ষ বরুণ কুমার বিশ্বাস সংশ্লিষ্টদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন কামরুজ্জামান, মনিরুজ্জামান রোজ, পলাশ হাসান, সজিব বিশ্বাস, মনিরুল ইসলাম প্রমুখ।