ধুনটে ৭৫ দিন পর যুবকের লাশ উত্তোলন

বগুড়ার ধুনটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্দেশ আলীকে (৪০) শ্বাসরোধ করে হত্যার ৭৫ দিন পর গত শুক্রবার ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। সে উপজেলার কোনাগাতি গ্রামের আবুল হোসেনের ছেলে। গত ৯ ডিসেম্বর প্রতিবেশীরা শোবার ঘর থেকে সন্দেশ আলীর মৃতদেহ উদ্ধার করে। কিন্তু রহস্যজনক মৃত্যুর ঘটনায় জনমনে নানা গুনজন শুরু হয়। বাবার মৃত্যুর খবর পেয়ে মেয়ে স্বর্ণা খাতুন ঢাকা থেকে বাড়িতে ফিরে গ্রামের লোকজনের কাছে জানতে পারে তার ফুফু ও চাচারা জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শ্বাসরোধ করে তার বাবাকে হত্যা করেছে। এ ঘটনায় সে বাদি হয়ে গত ২৮ জানুয়ারি বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতে মামলা দায়ের করে।